খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ২০ই মে ২০২৩, ৪:১২ এএম
নাশকতা মামলায় বিএনপির ২১ নেতাকর্মী গ্রেফতার চুয়াডাঙ্গায়,চুয়াডাঙ্গায় নাশকতা মামলায় বিএনপি যুবদলের ২১ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে সদর ও আলমডাঙ্গা উপজেলার পৃথক স্থান থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- জেলা যুবদলের সহ সম্পাদক জাহিদুল ইসলাম (৩০), সদস্য আব্দুর রশিদ (৩৭), মাখালডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতিয়ার রহমান লিটন (৪১), কোষাধ্যক্ষ হাজি লাল্টু (৪৭), আলমডাঙ্গা পৌর বিএনপির সাধারণ জিল্লুর রহমান ওল্টু (৫৬), গাংনি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আয়নাল হক (৫৭),
রফিকুল ইসলাম (৪২), উজ্জ্বল হোসেন (৩৫), আব্দুল আলিম (৩৬), হাবিবুর রহমান রাজু (৩০), মোখলেছুর রহমান মিলন (৪৫), সাফায়েত হোসেন (৩৭), ইফতেখারুল ইসলাম রাশেদ (২৯), শফিকুল আজম ডালিম (৩৭), জহুরুল ইসলাম (৩৬), বেনজির আহমেদ স্বপন (৪৫), নাসির উদ্দিন (৪৫), ওবাইদুর রহমান বেল্টু (৩৩), সাইফুর রহমান (৪৪), মো. ইকতা (৪৫) ও দেলোয়ার হোসেন ঝন্টু (৪৩)।

মন্তব্য