প্রেমিককে বাসায় এনে সর্বনাশ করেন রেখা

প্রেমিককে বাসায় এনে সর্বনাশ করেন রেখা,প্রথমে প্রেম করেন। এরপর বাসায় ডাকেন। তারপরই সর্বনাশ। প্রেমিককে বাসায় ডেকে মারধর করে সব হাতিয়ে নেন। জিম্মি করে মুক্তিপণও-আদায় করেন।

 

প্রেমিককে বাসায় এনে সর্বনাশ করেন রেখা

 

প্রেমিককে বাসায় এনে সর্বনাশ করেন রেখা

প্রেমের নামে এভাবেই অভিনব উপায়ে প্রতারণা করেন মোছা. রেখা খাতুন (৩০)। তবে তার শেষ রক্ষা হয়নি। এক সহযোগীসহ গ্রেফতার হয়েছেন পুলিশের হাতে।

মঙ্গলবার রাতে চুয়াডাঙ্গা পৌর শহরের হাসপাতাল এলাকা থেকে এই প্রতারককে গ্রেফতার করে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, রেখা একজন প্রতারক। তিনি প্রতারণার জন্য প্রেমের ফাঁদ পাতেন। এই প্রতারণার জন্য তার আলাদা একটি চক্রও আছে। চক্রের বাকি সদস্যরা পুরুষ। রেখা সহজ সরল এবং অপেক্ষাকৃত বয়স্ক লোকদের সঙ্গে প্রেম করেন। এরপর তাদের বাসায় নিয়ে আসতেন। বাসায় আসলেই চক্রের পুরুষ সদস্যরা মারধর করে তার মোবাইল ও টাকা-পয়সা হাতিয়ে নিতেন।

নগ্ন ভিডিও করে তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবি করতেন। একই কায়দায় মঙ্গলবার ষাটোর্ধ্ব এক বৃদ্ধকে জিম্মি করেন রেখা ও তার দল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রেখাসহ তার সহযোগী আলী হিমকে গ্রেফতার করা হয়। এ সময় আরও দুইজন পালিয়ে যান। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

 

প্রেমিককে বাসায় এনে সর্বনাশ করেন রেখা

Leave a Comment